ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার ৩

নোয়াখালীতে মো. রাশেদ নামে এক যুবক হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর গ্রামের রবিউল হোসেন রবিন (২২), ডা. সোলায়মান (৪৮) ও আবুল হোসেন (৬২)।


মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পিতা তাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এ ঘটনায় হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।


বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার বলেন, নিহতের পিতার অভিযোগটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।


এর আগে রবিবার (৮ আগস্ট) সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি নির্জন বাগান থেকে মো. রাশেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑