ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩২

২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৫ আগস্ট) সকাল ৬টা থেকে সোমবার (১৬ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১৭২ গ্রাম ১৬ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৭১৭ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭০ পিস ইয়াবা ও ১০০ বোতল দেশীয় তৈরি মদ জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৬টি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

ads
ads
ads

Our Facebook Page

↑