ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

২০ আগস্ট শুক্রবার আশুরার ছুটি

আশুরার সরকারি ছুটি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ১৯ আগস্টের পরিবর্তে এক দিন পিছিয়ে ২০ আগস্ট ছুটি নির্ধারণ করা হয়। বুধবার (১৮ আগস্ট) এ প্রজ্ঞাপন জারি করে সরকার।


প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে আশুরা উপলক্ষে নির্ধারিত ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট ছুটি পুনঃনির্ধারণ করা হলো।


এতে বলা হয়, যেসব অফিসের সময়সূচি এবং ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুসারে জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনঃনির্ধারণ করবে।


এর আগে ৯ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, ওই দিন দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১১ আগস্ট বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হয়। সে হিসেবে আগামী ২০ আগস্ট শুক্রবার আশুরা পালিত হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑