ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে পুলিশের পৃথক অভিযান গ্রেফতার-১

হবিগঞ্জ জেলার মাধবপুরে পুলিশ পৃথক দুই অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া এলাকার হিরা মিয়ার ছেলে জামাল মিয়া।


বৃহস্পতিবার সকাল ৮টায় গোপনসূত্রের খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির একটি টিম উপজেলার চৌমুহনী ইউনিয়নের মেস্তরিবাড়ি মোড়ে অভিযান চালায়। এ সময় ৬ কেজি গাঁজাসহ জামাল মিয়াকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অন্যদিকে সকালে একই এলাকার একটি ধানক্ষেতে পরিত্যাক্ত অবস্থায় আরও ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।


ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামাল মিয়া পেশাদার মাদক পাচারকারি।

ads
ads
ads

Our Facebook Page

↑