ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনায় আরও ৮৬ মৃত্যু, ১৫ লাখ ছাড়াল শনাক্ত

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬১৮ জন।


মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৫৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬১৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে।


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।


এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৫২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ লাখ ২৬ হাজার ৭০৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৮৩৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ১৯৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬১৮ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑