ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

স্কুল-কলেজ দ্রুত খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার দ্বিতীয় ঢেউ প্রায় সামলে উঠেছে দেশ। আর এ তরঙ্গের প্রকোপ কমে যাওয়ার সাথে সাথে শিক্ষাপ্রতিষ্ঠানও দ্রুত খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে তিনি বলেন, খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষকদের সঙ্গে সঙ্গে স্কুলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সবাইকে যেন টিকা দেওয়া হয়। আমরা বিভিন্ন সংস্থা বা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি।


দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি এদিন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে। কিন্তু কমলেও সবাইকে সাবধানে থাকা উচিত। হয়তো লকডাউন তুলে নিয়েছি। কিন্ত স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করব।

ads
ads
ads

Our Facebook Page

↑