টাঙ্গাইল বন বিভাগের উদ্যোগে অবৈধ করাতকল উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হকের নির্দেশে অভিযান পরিচালনা করেন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জামাল হোসেন তালুকদার।
অভিযানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন সদর রেঞ্জ কর্মকর্তা মো. এমরান আলীসহ বিভিন্ন বিটের কর্মকর্তা-কর্মচারীরা। গত দুই বছরে এক দিনে এটি সর্বোচ্চসংখ্যক অবৈধ করাতকল উচ্ছেদের ঘটনা।
ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম খোলা কাগজকে জানান, রেঞ্জটির বটতলী এলাকায় ১০টি করাতকল উচ্ছেদ করা হয়েছে। অভিযানে অবৈধ করাতকলগুলো থেকে মেশিন, করাত, যন্ত্রপাতি ও চেরাই কাঠ জব্দ করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অভিযান চলমান আছে বলেও তিনি জানান।