ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে জাল টাকা সহ যুবক আটক

গাজীপুরের শ্রীপুর পৌরসভার প্রশিকা মোড় এলাকায় ১৩ হাজার টাকা ১হাজার টাকার জাল টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক রাজিব হোসেন (৩৮) টাঙ্গাইল জেলার সখিপুর এলাকারমোতালেব মিয়ার ছেলে। তিনি বর্তমানে মাওনা বাজার এলাকার বারেকমাস্টারের বাড়ির ভাড়াটিয়া।সে পেশায়মোবাইলের ব্যাটারী,চার্জার,অনন্যযন্ত্রাংশবিক্রেতা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতসাড়ে ৯ টার দিকে উপজেলা শ্রীপুর পৌরসভারকেওয়া পশ্চিম খন্ড এলাকায় প্রশিকা গেইটে এ ঘটনা ঘটে।শ্রীপুর থানা পুলিশও স্থায়ীরা জানায়, মঙ্গলবার রাতে পৌর সভার প্রশিকা গেইট এলাকায় সিরাজমিয়া নামে এক ব্যক্তির দোকান থেকে ১ প্যাকেট সিগারেট কিনার পর বিলপরিশোধ করতে ১ হাজার টাকার একটি নোট দেন রাজিব। দোকানি দেখে নোটটি জাল। তারপর দোকানি রাজিবের কাছ আরেক নোটদিতে বলে সেটি নিয়ে দেখে এটিও জাল। দোকানি সন্দেহ হওয়ায় তিনি স্থানীয়লোকের সাহায্যে রাজিব কে আটক করেন। এসময় তাকে তল্লাসি করে ১হাজার টাকার ১৩ টি জাল নোট পাওয়া যায়। তারপর স্থানীয় আক্কাস বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটককরে নিয়ে যায়। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে রাজিব হোসেন নামের একজনকে১হাজার টাকার ১৩ টি জাল নোটসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑