ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মিয়ানমার থেকে মাদক ও মানবপাচার ঠেকাতে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধ করতে দরকার হলে সীমান্তে গুলি চালানো হবে। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেটে এক অনুষ্ঠানে সীমান্তে চোরাচালান রোধ ও সীমান্ত হত্যার বিষয়ে তিনি এ কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কখনো গুলি চালাব না। গতকাল আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। আগামীতে আমরা গুলি চালাব। এ ধরনের অপকর্ম, মাদক চোরাচালান, মানবপাচার- এগুলো বন্ধ করতে হবে।


মন্ত্রী বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নাজুক। তবে ইনশাল্লাহ আগামীতে এগুলো আর আসা সম্ভব হবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আরও ভালো বলতে পারবেন।


এসময় বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়ন কাজের ধীর গতির সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু এখনো শেষ হয়নি। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার।


তিনি আরও বলেন, এই ব্যর্থতার জন্য আমাদের জন্য দু:খের, যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের জন্যও দু:খের। আর যারা এই কাজের দায়িত্বে (সওজ কর্মকর্তারা) ছিলেন তাদের জন্য লজ্জার। লজ্জায় তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত।

ads
ads
ads

Our Facebook Page

↑