ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৫৯

২৪ ঘণ্টাব্যাপী পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২৪ অক্টোবর) ভোর ৬টা থেকে সোমবার (২৫ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।


গ্রেফতারকালে আসামিদের কাছ থেকে মোট ২৬০ গ্রাম ১১ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৭০২ পিস ইয়াবা, ৪ কেজি ৮৩৬ গ্রাম ৩৫ পুরিয়া গাঁজা ও ৪ লিটার দেশীয় তৈরি মদ জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ।

ads
ads
ads

Our Facebook Page

↑