ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

আবারও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। বুধবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপ করা হয়।


ভারতীয় মিডিয়া এনডিটিভির খবরে বলা হয়, ভূমি থেকে ৫ হাজার কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটির বিশেষত্ব হলো- এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম।


বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্রটিকে চলমান উৎক্ষেপণ যানের মাধ্যমেও নিক্ষেপ করা যাবে। প্রায় সাড়ে ১৭ মিটার দৈর্ঘ্যের এবং ২ মিটার পরিধিবিশিষ্ট অগ্নি-৫ মিসাইলটি ১৫ হাজার কেজি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম।


ক্ষেপণাস্ত্রে তিন স্তরীয় রকেট বুস্টার রয়েছে। এর গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি। প্রতি সেকেন্ডে ৮.১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ক্ষেপণাস্ত্র।


উল্লেখ, অগ্নি-১ থেকে ৫ এই পুরো সিরিজের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারতের সরকারি সংস্থা ডিআরডিও। অগ্নি ক্ষেপণাস্ত্রের মধ্যে এখন পর্যন্ত অগ্নি-৫ এর পাল্লা সবচেয়ে বেশি।

ads
ads
ads

Our Facebook Page

↑