ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আজ বিকালে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

কপ-২৬ শীর্ষ সম্মেলনে যোগদান এবং যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে আজ বুধবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলন ১৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, গত ৩১ অক্টোবর জলবায়ুবিষয়ক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


গত ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী দুই সপ্তাহের ইউরোপ সফর শেষে দেশে ফেরেন।

ads
ads
ads

Our Facebook Page

↑