ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার

দেশে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধিতে জিডিপি প্রবৃদ্ধির আকার বেড়ে দাঁড়িয়েছে ৪১১ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩৪ হাজার ৮৪০ টাকা। এছাড়াও মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার বা ২ লাখ ১৬ হাজার ৫৮০ টাকা। আর দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। একনেকের অন্য সদস্যরা শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্র থেকে সভায় অংশ নেন।


পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া সভায় মাথাপিছু আয় ও মোট জিডিপিসহ সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।


এম এ মান্নান বলেন, ‘আমরা অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি। আগে ছিল ২০০৫-০৬ সাল আর এখন ভিত্তি বছর ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি। এতে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে।’


‘এখন আমাদের জিডিপির আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলারে। মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছে আর রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।’


পরিকল্পনামন্ত্রী জানান, দেশে এখন সাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ। গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। অন্যদিকে দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑