ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত সৌদির আরামকো তেলক্ষেত্র

ads

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহী সেনারা সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার আরামকো তেল স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার যেখানে ইয়েমেনি যোদ্ধারা আক্রমণ চালিয়েছে সেটি হচ্ছে কোম্পানিটির তেল ডিস্ট্রিবিউশন স্টেশন।


সোমবার (২৩ নভেম্বর) ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, কুদস-২ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই ডিস্ট্রিবিউশন স্টেশনে হামলা চালানো হয়েছে। মূলত এর পরপরই অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়ি স্থানটিতে ছুটে যায়। জেনারেল সারিয়ি জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে এবং সম্প্রতি সৌদি আরবের গভীরে হামলা চালিয়ে এর পরীক্ষা সম্পন্ন হয়। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো এ ক্ষেপণাস্ত্রের কথাটি ঘোষণা করা হয়নি।


ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে হামলাটি চালানো হয়েছে বলে জেনারেল সারিয়ি মন্তব্য করেন।








































































সূত্র : পার্সটুডে


ads
ads
ads

Our Facebook Page