ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অন্তঃসত্ত্বা তরুণীর মাথা কেটে পরিবারের উল্লাস

ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে পরিবারকে না জানিয়ে বিয়ে করায় ১৯ বছর বয়সী এক তরুণীর শিরশ্ছেদ করেছেন তার ভাই। এরপর পরিবারের লোকজন বাড়ির বাইরে বের হয়ে উল্লাস করেছেন। দেশটির বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।


জানা গেছে, শিরশ্ছেদের শিকার তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন। তার কাটা মাথা প্রতিবেশীদের দেখিয়েছেন মা শোভা সঞ্জয় মোটে এবং ভাই সঙ্কেত সঞ্জয় মোটে। না জানিয়ে বিয়ে করার বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তার শিরশ্ছেদ করেছেন পরিবারের লোকেরা। আর এ ঘটনাকেই উৎকৃষ্ট বলে মনে করেছেন তারা।


নিহত তরুণীর ভাই সঙ্কেত সঞ্জয় প্রতিবেশীদের জানিয়েছেন, বোন না জানিয়ে বিয়ে করার কারণে তার শিরশ্ছেদ করে পরিবারের সম্মান ফিরিয়েছেন তারা। এদিকে, রাজ্য পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑