ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি।


রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সংস্থাটির সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।


আনিসুল হক বলেন, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের একটা কর্তব্য থাকে। সেটা হচ্ছে নিউ প্রসেস ও যাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় তাদের পক্ষ শোনা। আমার কাছে যতটুকু তথ্য আছে, যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। আমি এটাও বলতে চাই যেসব দোষে র‍্যাব ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দোষী করা হয়েছে, তা কিন্তু ঠিক নয় এবং কল্পনাপ্রসূত।


দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি।’


বুদ্ধিজীবী হত্যাকারী পলাতকদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, গত দু’দিন আগে ব্রিটিশ হাই কমিশনারের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সেখানে আমি দু’জনকে (পালিয়ে যুক্তরাজ্যে অবস্থান নেওয়া) দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি (হাইকমিশনার) আমাকে বলেছেন, আমরা যেন ফর্মালি (আনুষ্ঠানিক) এই দাবি করি। আমি তাদের ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক দাবি জানাবো।

ads
ads
ads

Our Facebook Page

↑