ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আফগানিস্তানে গাড়ি উল্টে ৫ তালেবান নিহত

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে তালেবানের অন্তত পাঁচ যোদ্ধা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চারজন।


রবিবার (১২ ডিসেম্বর) দেশটির পারওয়ান প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। ভারতীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।


পারওয়ানের নিরাপত্তা বিভাগের প্রধান আউয়াল গুল জানিয়েছেন, রবিবার পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে তালেবানের পাঁচ যোদ্ধা প্রাণ হারান।


আউয়াল গুল আরও জানান, ঘটনাটি বাগরামের দুই লেনের মধ্যে ঘটেছে। এতে নিহতরা সকলেই ইসলামিক আমিরাত বাহিনীর সদস্য।


বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে কট্টর ইসলামিক সংগঠন তালেবানের শাসন প্রতিষ্ঠার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে।


গেল ১৩ নভেম্বর থেকে দেশটিতে সাতটি বড় ধরনের নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬৩০ জন নিহত কিংবা আহত হয়েছেন।


উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তালেবান যোদ্ধারা আফগান ভূখণ্ডের দখল নেওয়ার পর থেকে ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্ট সন্ত্রাসীরা রাজধানী কাবুল এবং অন্যান্য স্থানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑