ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চীনে ওমিক্রনের থাবা

এশিয়ার পরাশক্তি চীনের মূল ভূখণ্ডে এবার থাবা বসিয়েছে মহামারি করোনা ভাইরাসের শক্তিশালী ধরন ওমিক্রন। এর মাধ্যমে চীনে প্রথম কোনো ব্যক্তির শরীরে কোভিডের নতুন এই ভ্যারিয়্যান্ট শনাক্ত হলো।


ফলে আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিকে ওমিক্রন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন মিডিয়া সিএনএন এমন তথ্যই প্রকাশ করেছে।


প্রতিবেদনে জানানো হয়, চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে এক ভিনদেশি পর্যটক ওমিক্রনে আক্রান্ত হন বলে শনাক্ত হয়। গেল বৃহস্পতিবার তিনি বিদেশ থেকে সেই অঞ্চলে আসেন। সোমবার (১৩ ডিসেম্বর) স্থানীয় প্রশাসন বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে।


ওমিক্রনে সংক্রমিত ব্যক্তিকে এরই মধ্যে আইসোলেশনে রাখা হয়েছে বলে দাবি স্বাস্থ্য কর্মকর্তাদের। স্থানীয় প্রশাসন জানায়, আক্রান্ত ব্যক্তির শরীরে শুরু থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ ছিল।


চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের খবর অনুযায়ী- দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে জিনোম সিকোয়েন্সের পরীক্ষায় ওই পর্যটকের শরীরে প্রথম করোনার শক্তিশালী ধরন ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

ads
ads
ads

Our Facebook Page

↑