ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যদয়ের সাথে সাথে কলাপাড়া থানা চত্ত¡রে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। সকাল সাতটায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন পটুয়াখালী- ০৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ মহিবুর রহমান মহিব। এসময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


পরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার ও সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতেমা

আকতার রেখা, কলাপাড়া থানার অফিসার ইনটার্জ মো. জমিসসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সকাল ৮টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে কুচকাওয়াজে মিলিত হয়। সকাল নয়টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে বিজয়ের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কলাপাড়া থানা পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে কলেজ মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন সাংস্কৃতিক

প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে এগারোটায় সরকারি মোজাহার উদ্দিন অর্নাস কলেজ মিলানায়তনে মুক্তিযোদ্ধাদের

সংবর্ধনা দেয়া হয়।


এছাড়া পটুয়াখালী মহিপুর ও কুয়াকাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহিপুর থানা পুলিশ ও ইউনিয়ন আওয়ামীলীগ, থানা যুবলীগ .থানা শ্রমীকলীগ,কৃষকলীগ, ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ,মহিপুর প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসয় উপস্থিত ছিলেন মহিপুর থানা অফিসার ইনচার্জ খন্দকার মোঃ আবুল খায়ের ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, থানা কৃষক লীগের সভাপতি আঃ ছত্তার হাওলাদার, থানা যুবলীগ যুগ্ন আহবায়ক মাসুদ রানা, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদাউস, মহিপুর থানা যুবলীগের সদস্য ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণত সম্পাদক নাসিরর উদ্দীন।

ads
ads
ads

Our Facebook Page

↑