ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নওগাঁয় ফার্নিচার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩টি ইউনিট

নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় ফার্নিচার কারখানা ও গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে বন্ধ ওই কারখানা ও গুদামে হঠাৎ ধোঁয়া উড়তে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান গুলোতে।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের দমকল বাহিনিসহ মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা।


কারখানাটিতে কাঠ জাতীয় বিভিন্ন আসবাবপত্র তৈরি হতো। গুদামে কাঠ, তৈরি ফার্নিচার ও সরঞ্জামাদি মজুদ ছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑