ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রোববার থেকেই শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোববার থেকেই শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ। মহাখালি বিসিপিএস প্রতিষ্ঠানে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনার ওয়ার্কারদের মাঝে এ টিকা দেয়া হবে।


শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেয়া হবে। ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছেন। যারা প্রথম দিকে টিকা নিয়েছেন তারাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারাদেশেই এ কর্মসূচি চালু হবে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজারের সাত কোটি টিকা রয়েছে। আগামী মাসে আসবে আরও দুই কোটি। তাই টিকার কোনো সংকট হবে না।

ads
ads
ads

Our Facebook Page

↑