ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বখতিয়ার কলোনিতে অগ্নিকাশুট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচরা এলাকার বখতিয়ার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনসহ তিনটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির আহমদ দৈনিক অধিকারকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


চসিক ২ নম্বর জালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু দৈনিক অধিকারকে বলেন, বালুচড়ার বখতেয়ার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু হতাহতের ঘটনার দাবি করছে স্থানীয়রা তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় । তিনি বলেন, বস্তিটির বেশিরভাগ মানুষ পোশাক কারখানার শ্রমিক।










সুত্রঃদৈনিক অধিকার

ads
ads
ads

Our Facebook Page

↑