ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্বে করোনায় প্রাণ নিল ৫৩ লাখ ৭০ হাজার

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌনে পাঁচ লাখের নিচে নেমে এসেছে।


সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল ব্রিটেনে। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষে রয়েছে রাশিয়ার নাম। আর তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইউক্রেন, মেক্সিকো এবং ভিয়েতনাম। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৯৫ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৩ লাখ ৭০ হাজারে পৌঁছে গেছে।


সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৬৫৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দেড় হাজার কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৩ লাখ ৭০ হাজার ১০৫ জনে পৌঁছেছে।


নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ৬৬ হাজার ৭৪৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৯০ হাজার কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৭ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৩০৭ জনে দাঁড়িয়েছে।


এ দিকে গেল এক দিনে বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখল যুক্তরাজ্যের জনগণ। একই সময়ে ব্রিটিশ ভূখণ্ডে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন। আর মারা গেছেন ৪৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৩ লাখ ৬১ হাজার ৩৮৭ জন। আর মৃত্যুবরণ করেছেন এক লাখ ৪৭ হাজার ২১৮ জন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৪৭৩ জন এবং প্রাণ হারিয়েছেন ৭৫ জন।


অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষে রয়েছে রাশিয়ার নাম। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৩ জন। আর নতুন করে রোগটিতে শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৯৬৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি দুই লাখ ১৪ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৯৭ হাজার ২০৩ জনের।


গত এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একই সময়ে দেশটিতে নতুন করে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬৬ হাজার ৭৫১ জন। আর মারা গেছেন ১০৯ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত পাঁচ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৭১৪ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে আট লাখ ২৭ হাজার ৩২৩ জন।


এছাড়া ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৯০ জন। আর মারা গেছেন ১২৭ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ১২ হাজার ৭৩৬ জন। এর মধ্যে প্রাণ গেছে এক লাখ আট হাজার ৯৬৩ জন। একই সময়ে ইউক্রেনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬০২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৭৬ জন।


করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ এক দিনে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৪ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন দেড় হাজার মানুষ। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ২২ লাখ ১৩ হাজার ৭৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৮৩৮ জনের।


এ দিকে কোভিড আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৬৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৭৭ হাজার ৪২২ জন।


এছাড়া মহামারি করোনার থাবায় সংক্রমিত হয়ে গেল এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৫০ জন, ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৭১ জন, পোল্যান্ডে ৭০ জন, ফিলিপাইনে ৬৪ জন, গ্রিসে ৯২ জন এবং ভিয়েতনামে ২১৫ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ২৬৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৮৩৫ জনের।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

ads
ads
ads

Our Facebook Page

↑