ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন হাজারী মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন হাজারী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফেনী-২ আসনের বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


তিনি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। জয়নাল আবেদীন হাজারী ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসন থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।


নানাবিধ জটিলতা নিয়ে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। সেখানেই সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑