ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।ডিএমপি জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৮ হাজার ৫৯১ পিস ইয়াবা, ৪ কেজি ১৩৫ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা, ১৩৮ গ্রাম ১৫৫ পুরিয়া হেরোইন ও ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ টি মামলা রুজু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑