ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একই সময় ও স্থানে জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগ সমাবেশ ডাকায় নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এবং এর আশপাশের এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, ছাত্রলীগ ও বিএনপি একই সময়ে ও একই স্থানে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।


প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে শনিবার দুপুরে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময়ে ও স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ সমবেশ ডাকে।


এদিকে, শুক্রবার বিকালে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑