ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোট দিয়েছেন শামীম ওসমান

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন শামীম ওসমান। রবিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে তিনি ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলে ভোট দিতে যান।


শামীম ওসমান সিটি এলাকার ভোটার কিনা এ নিয়ে ধোঁয়াশা ছিল। ব্যাপারটা সারাদিন ধরেই গোপন ছিল। মুখ খুলছিলেন না কেউ। আবার বিভিন্ন সূত্রে বিভিন্ন কেন্দ্রের নাম শোনা যাচ্ছিল। অবশেষে আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে ঢোকেন বিকেল সাড়ে তিনটায়।


এ সময় কেন্দ্র প্রায় ফাঁকাই ছিল। ভোটাররা আগেই ভোট দিয়ে চলে গেছে। একরকম ফাঁকা কেন্দ্রে সময় শেষ হবার আধাঘণ্টা আগে তিনি ভোট দিতে এলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑