ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খুলনার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৪তম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। কিছুক্ষণেই মধ্যেই ব্যাটিংয়ে নামবে ক্রিস গেইল, সাকিব আল হাসান ও ডোয়াইন ব্রাভোদের নিয়ে গড়া তারকাবহুল দলটি।


সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়নক সাকিব। চলমান বিপিএলে চার ম্যাচে সমান দুটি করে জয়-পরাজয় রয়েছে বরিশাল ও খুলনার। তাই এই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে চাইবে দল দুটি।


খুলনার একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, মেহেদি হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), ইয়াসির আলী, থিসারা পেরেরা, সেক্কুগে প্রসান্ন, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি ও খালেদ আহমেদ।


বরিশালের একাদশ: ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মুজিব-উর-রহমান, মেহেদি হাসান রানা ও শফিকুল ইসলাম।

ads
ads
ads

Our Facebook Page

↑