ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বরেণ্য অভিনতা আলী যাকের চলে গেলেন না ফেরার দেশে

ads

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আলী যাকের আর নেই বলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ‘যাকের ভাই গত কয়েক দিন ধরেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

আলী যাকের বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কয়েক বছর ধরে ক্যান্সারেও ভুগছিলেন বরেণ্য এই নাট্যব্যক্তিত্ব।গত ১৫ নভেম্বর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

আলী যাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। একাধারে অভিনেতা, পরিচালক, নির্দেশক, কলামিস্ট, নাট্য সংগঠক ও স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার ছিলেন তিনি। ছিলেন টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয়। বিভিন্ন টিভি নাটকে তাঁর অভিনয়ের মুন্সিয়ানা দর্শকের হৃদয় ছুঁয়েছে।  

আলী যাকের বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির কর্ণধার। অভিনেত্রী সারা যাকের তাঁর সহধর্মিণী এবং অভিনেতা ইরেশ যাকের তাঁর ছেলে। মেয়ে শ্রিয়া সর্বজয়া একজন আরজে হিসেবে পরিচিতি।

শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার আলী যাকেরকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক এবং মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন।

ads
ads
ads

Our Facebook Page