ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের হিলিতে জেঁকে বসেছে শীত

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশেপাশের এলাকাগুলোতে একদিনের ব্যবধানে আবারও কমেছে তাপমাত্রা। এ ছাড়াও হঠাৎ বৃষ্টির কারণে জেঁকে বসেছে শীতের প্রকোপ। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। আকাশে জমে আছে মেঘ। যেকোনো সময় বৃষ্টি হতে পারে। তবে কুয়াশা নেই।


দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কি.মি.।


এছাড়াও সৈয়দপুর ১২ দশমিক ২, রংপুর ১২ দশমিক ৮, কুড়িগ্রামের রাজারহাটে ১৩ দশমিক ০, ডিমলা ১২ দশমিক ৭, নওগাঁ ১২ দশমিক ৫, রাজশাহী ১১ দশমিক ৬, চুয়াডাঙ্গা ১৪ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এখন পযর্ন্ত ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


তিনি আরও জানান, সারাদেশে বৃষ্টির পরিমান দিনাজপুরে ৫৯, খুলনায় ৬৮, সৈয়দপুরে ৩৫, রংপুরে ৫৫, নওগাঁয় ৩৩, রাজশাহীতে ৩০, ডিমলায় ৫৫, কুড়িগ্রামে ৫০ মিলিমিটার। আজ বিকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑