ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সপ্তম ও শেষ ধাপে ১৩৮ ইউপিতে ভোট আগামীকাল

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ও শেষ ধাপে আগামীকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে। দেশের ২০ জেলার ২৪টি উপজেলায় এসব ইউপিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। রবিবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান।


তিনি বলেন, সপ্তম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ২৯ ডিসেম্বর। ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। অন্যগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট হবে।


তিনি আরও বলেন, এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


ইসির নির্বাচন কমিশন শাখা জানায়, এই ধাপে ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন প্রার্থী। সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী এক হাজার ২৩৬ জন। এছাড়াও সাধারণ সদস্য পদেচার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি।


ইউপি নির্বাচনের এ ধাপে (সপ্তম ধাপে) মোট ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।

ads
ads
ads

Our Facebook Page

↑