ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারতে তুষারধসে ৭ সৈন্য নিহত

শেষ পর্যন্ত এবার আশঙ্কাই সত্য হলো। দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের অরুণাচল প্রদেশে সেনাবাহিনী যে সাত সদস্য তুষারধসে আটকা পড়েছিলেন, তারা সবাই মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।


গত রবিবার অরুণাচল প্রদেশের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ান। মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১৪ হাজার ফুট উঁচু ওই এলাকার আবহাওয়া কয়েকদিন যাবতই দুর্যোগপূর্ণ ছিল। তুষারপাতও হচ্ছিল প্রচুর।


সোমবার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, তুষারধসের পর থেকে টহলদারি দলের সাত সদস্য নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে শুরু হয় উদ্ধার অভিযান। তবে মঙ্গলবার জানানো হয়, ঘটনাস্থল থেকে সাতজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।


এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে কয়েক দফায় সীমান্ত বিরোধের পর ভারত অরুণাচলে সৈন্য টহল জোরদার করা হয়। তিব্বত সীমান্ত লাগোয়া এলাকাটিতে নতুন নতুন সড়ক ও টানেল নির্মাণ করছে দেশটি। কিন্তু বছরের শীতের মাসগুলোতে অরুণাচলে টহল দেওয়া বেশ কঠিন। তুষারধসে সেখানে আগেও অনেক সৈন্য প্রাণ হারিয়েছেন।


উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে ভারতের একটি টহলদারি ও তুষার পরিষ্কার করা দল তুষারধসের মুখে পড়ে। এতে অন্তত দুজন মারা যান।

ads
ads
ads

Our Facebook Page

↑