ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে সব আসনে যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এক্ষেত্রে অর্ধেক আসনের টিকিট মিলবে রেল স্টেশনের কাউন্টার থেকে আর অর্ধেক আসনের টিকিট পাওয়া যাবে অনলাইনে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার।


তিনি বলেন, বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কর্যক্রম জোরদার করেছে। রেলেও আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো।


তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক টিকিট স্টেশন কাউন্টারে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। তবে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে।


উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানো হয়।


গত সোমবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের চাহিদা পূরণে সব ট্রেন শতভাগ আসনে যাত্রী নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধির খেয়াল রেখে আসনবিহীন টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার ও রাতে বেডিং সরবরাহ করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑