ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

স্কুল-কলেজের ছুটি নতুন করে আর বাড়ানো হচ্ছে না : শিক্ষামন্ত্রী

স্কুল-কলেজের ছুটি নতুন করে আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।


শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আর বাড়ানো হবে না। পরিস্থিতি অনুযায়ী পরামর্শ কমিটির সাথে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑