ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৯৫.২৬

প্রকাশ হয়েছে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।


গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।


ঢাকায় পাসের হার ৯৬.২০, জিপিএ ফাইভ ৫৯ হাজার ২৯৯; সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন; দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন; কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন; চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন; রাজশাহীতে বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন; বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন; যশোর বোর্ডে পাসের হার ৯৮.১১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৫.৭১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮১ জন।


এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ।


শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.educationboard.gov.bd) গিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑