ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৯৫১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭৪ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৩১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৮ হাজার ৯৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন।


মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন। চট্টগ্রামে ৬ জন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।


দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑