ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাভার্ডভ্যান চাপায় দুই ছাত্রলীগ নেতার মৃত্যু

ads

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।  এ সময় মোটরসাইকেলে থাকা আরেকজন আরোহী গুরুতর আহত হন।  শুক্রবার (২৭  নভেম্বর) বিকালে  বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মু. নাজমুল হক সজল (২৮) ও জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)। 


সজল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সহসভাপতি ও সোহাগ কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম।  নিহত দুইজন সামাজিক সংগঠন হেল্প ফর হিউম্যান কুমিল্লা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। 


প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনার একটি অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।  বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- চ ১১-২০৩২) মোটরসাইকেলটিকে চাপা দেয়।  স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। 


ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন জানান, কাভার্ডভ্যান চাপায় দুই যুবক নিহত হয়েছেন।  কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।  চালক পালিয়ে গেছে।

ads
ads
ads

Our Facebook Page