ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নামে চালানো আগ্রাসনের নিন্দা জানাতে ইসলামাবাদে পশ্চিমা রাষ্ট্রগুলোর ২২টি কূটনৈতিক মিশনের প্রধান জাতিসংঘে প্রস্তাব সমর্থন করার জন্য পাকিস্তানকে আহ্বান জানায়। মূলত ওই চিঠির জবাবে রবিবার (৬ মার্চ) পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়টির তীব্র সমালোচনা করেন। তিনি বলেছেন, তারা কি মনে করেন? আমরা তাদের দাস!
গত ১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোসহ ২২টি কূটনীতিক মিশন একটি যৌথ বিবৃতি দিয়েছিল। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্লেষকদের মতে, কূটনৈতিকদের এ ধরনের যৌথ বিবৃতি প্রকাশের ঘটনা অত্যন্ত বিরল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেই বিবৃতির কথা তুলে ধরে বলেন, আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস! যে আপনার যা করতে বলবেন, আমরা তা-ই করব।
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, আমি ইইউর রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও এমন বিবৃতি দিতে পারবেন?
: এনডিটিভি, রয়টার্স