ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ইউক্রেনে ব্রিটিশ প্রধানমন্ত্রী

কোনও পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই ইউক্রেনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিষয়টি নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানান, "প্রধানমন্ত্রী ইউক্রেনের জনগণের সাথে সংহতি প্রদর্শনের জন্য ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দেখা করতে ইউক্রেন ভ্রমণ করেছেন।


ওই মুখপাত্র জানান, ‘তারা ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী সহায়তা নিয়ে আলোচনা করবে এবং প্রধানমন্ত্রী আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ নির্ধারণ করবেন।"


ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের ডেপুটি হেড অ্যান্ড্রি সিবিহা ফেসবুকে বলেছেন, জনসন এবং জেলেনস্কি বৈঠক করছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑