ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বাঙালি সংস্কৃতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এসময় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।


দুবছর বিরতির পর আবারও এই আয়োজন শুরু হয়েছে বলে খুব ভালো লাগছে জানিয়ে মেয়র বলেন, এ ধরনের আয়োজনকে আরও উচ্ছ্বসিত করতে হবে। নতুন প্রজন্মের মাঝে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাঙালি সংস্কৃতির পূর্ণতার পরিসরও বহুমাত্রায় উদ্ভাসিত হবে।


মেয়র তাপস বলেন, আজ আমরা রমনা বটমূলে সমবেত হয়েছি। রমনা বটমূলের এই বর্ষবরণ অনুষ্ঠান আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম ও অবিচ্ছেদ্য অনুষঙ্গ। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে রমনা বটমূলের এই সাংস্কৃতিক মিশেল আমাদের পরিতৃপ্ত করে, বাঙালিত্বে সামগ্রিকতা দান করে। তাই, আমাদের এগিয়ে যেতে হলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।


ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় ঢাকাবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑