ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি করলে দেশে খাদ্য ঘাটতি থাকবে না : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ নীতির ভিত্তিতে সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছে। কৃষক প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি করলে দেশে খাদ্য ঘাটতি থাকবে না। বৃহস্পতিবার (২১ এপ্রিল) নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, কৃষক নয় কিংবা চাষের জমি নেই এমন কেউ যেন প্রণোদনার তালিকায় না আসে তা নিশ্চিত করতে হবে। প্রণোদনা নিয়ে তা উৎপাদন বৃদ্ধির কাজে লাগাতে কৃষকদের প্রতি আহ্বানও জানান তিনি।


তিনি বলে, বর্তমান সরকার কৃষকের দোরগোড়ায় সার, বীজ ও বিদ্যুৎ সেবা পৌঁছে দিচ্ছে। দেশে সার, বীজ এবং বিদ্যুতের অভাব নেই। সেচের অভাবে জমি অনাবাদী থাকছে না। অথচ বিএনপির আমলে সার চাওয়ায় কৃষককে গুলি করে মারা হয়েছে। বিদ্যুতের অভাবে কৃষক জমিতে সেচ দিতে পারেনি।

ads
ads
ads

Our Facebook Page

↑