ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পানি ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে উন্নত পানি ব্যবস্থাপনার পাশাপাশি আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় অববাহিকা ভিত্তিক পদ্ধতি গ্রহন করতে প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতায় আমাদের অবশ্যই ভালো অনুশীলন, জ্ঞান ও প্রযুক্তির সমন্বিত শক্তির বিনিময় ঘটাতে হবে। আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনায় অববাহিকা ভিত্তিক পদ্ধতি গ্রহণ করতে হবে।


জাপানের কুমামোটো শহরে ‘টেকসই উন্নয়নের জন্য পানি-সর্বোত্তম ব্যবহার এবং পরবর্তী প্রজন্ম’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পানি সম্মেলনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এ গুরুত্বারোপ করেন।


পানিকে জীবনের জন্য অত্যাবশ্যকীয় বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন ও শান্তির সংস্কৃতির প্রচারের জন্য এটি মৌলিক।’ চলমান কভিড-১৯ মহামারি থেকে ‘ভালোভাবে পুনরুদ্ধারের’ জন্য আমাদের সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।


তিনি বলেন, এসডিজিতে পানি সম্পর্কিত বিষয়সহ পানির বিষয়ে আন্তর্জাতিক অঙ্গীকারগুলো পূরণ করতে তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঋণী।


তিনি আরও বলেন, ‘আমাদের যুবকদের অবশ্যই ক্ষমতায়িত করতে হবে যাতে তারা দক্ষ ও টেকসই অন্তর্ভুক্তিমূলক পানি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতে পারে।’


২০১৬ সালে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, পানি সংক্রান্ত জাতিসংঘ উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য ছিলেন তিনি। তখন ‘কল টু অ্যাকসন’ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑