ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিএনপি এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে : কাদের

পদ্মা সেতুর নির্মাণ কাজ ঠেকাতে না পেরে বিএনপি এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


শুক্রবার (২৭ মে) সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ জন্য তার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে।


কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ দেশের সব মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। সে কারণে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র করছে।


পলিটিক্যাল হ্যালুসিনেশনে ভুগতে থাকা বিএনপি মহাসচিব একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন উল্লেখ তিনি বলেন, পদ্মা সেতু দেখে বিএনপি অন্তর জ্বালায় ভুগছে। এ সত্যটি স্বীকার করে নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই।


তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির যে কাল্পনিক অভিযোগ বিএনপি মহাসচিব করছেন, তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তাকে দিতে হবে। যদি প্রমাণ করতে না পারেন তাহলে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারের জন্য ফখরুল ইসলামকে ক্ষমা চাইতে হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑