ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নিখোঁজ হওয়ার ২ দিন পর মেঘনা নদীতে ভাসমান কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


রোববার ( ১৬ আগস্ট) সকালে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে জাহিদুল আলম মেহেদী (১৮) নামের এক কিশোর নিখোঁজ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসসহ এলাকাবাসী উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ কিশোরের খোঁজ পায়নি। জাহিদুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার কুনারপাড়া গ্রামে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় দুপুর ২টার দিকে ৮ জন কিশোর মেঘনা নদীতে গোসল করতে নামে। তারা সাঁতরিয়ে নদীর দূরবর্তী স্থানে চলে যায়। এক পর্যায়ে তারা তীরে আসলেও জাহিদুল ইসলাম নদীর স্রোতের সাথে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টার পরও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।


সোনারগাঁ থানার অফিসারর্স ইনচার্জ হাফিজুর রহমান বলেন, নিখোঁজ কিশোরের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। লাশ থানা থেকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑