ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রোমে পালিত হলো জাতীয় শোক দিবস

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।


ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন।


অনুষ্ঠানে দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী এবং দ্বিতীয় সচিব জনাব মো. আশফাকুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।


অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑