চট্টগ্রামের লোহাগাড়ায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মো. বাবুল প্রকাশ ওরফে ডাকাত বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার কলাউজান ইউনিয়নের লেইগ্যা পুকুর পাড় এলাকার মৃত আবদুল নবীর পুত্র।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে তাকে চট্টগ্রামের আদালতে সোপর্দ করা হয়।
এর আগে সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় কলাউজান তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতনসহ একাধিক জিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি মো. বাবুল প্রকাশ ডাকাত বাবুলকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালত প্রেরণ করা হয়েছে।