ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যুবলীগ নেতা ফেনসিডিলসহ আটক

নওগাঁর পত্নীতলায় মাদক সেবন করতে গিয়ে ফেনসিডিলসহ সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সমাপন ও তার সঙ্গী রানাকে জামালপুর এলাকায় আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাতে আটককৃতদের পত্নীতলা থানায় সোপর্দ করা হয় ।


আটকৃত সমাপন সাপাহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও তার সঙ্গী উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা।


বিজিবি জানায়, তারা দুজন ফেন্সিডিল সেবন করার পর বহন করে নিয়ে আসছিল এমন সংবাদের ভিত্তিতে তাদের দেহ তল্লাশী করে ২ বোতল ভারতীয় ফেনসিডিল, দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


পরদিন শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ্।

ads
ads
ads

Our Facebook Page

↑