ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুই মাদক কারবারি ফেনসিডিলসহ গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বোয়ালিমোড় বাজারের পাশে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলার ধনতলা ইউনিয়নের বোয়ালিমোড় বাজারের পাশে অভিযানটি পরিচালনা করা হয়।


গ্রেফতারকৃত আসামিরা হলেন- ওই ইউনিয়নের লাহিড়ী ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত সফিকুল ইসলাম ছেলে আমানুল্লাহ আমান (৩৮) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সাবুল হক (৩৭)।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার ওসির নেতৃত্বে একটি চৌকস টিম রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী থানার দিক হতে আসার সময় বোয়ালিমোড় বাজারের শহীদ মুক্তিযোদ্ধা মিলচাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৯৩ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।


এরপর মাদক কারবারি আমানুল্লাহ আমানের তথ্য মতে তার বাড়ীর ড্রেসিং টেবিলের ড্রয়ারে অভিযান চালিয়ে আরও ১১টি ফেনসিডিল বোতল জব্দ করা হয়।


বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑