ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সড়ক নয় যেন মৃত্যুর ফাঁদ

নওগাঁর সাপাহারে প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক ও জনপদের রাস্তা সাপাহার তেল পাম্প এলাকা হতে গোডাউন পাড়া মোড় পর্যন্ত একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


ওই এলাকায় টিকসই রাস্তার জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মেইন রাস্তাটি এখন বর্ষার পানিসহ সড়কের পার্শ্ববর্তী বশত বাড়ীর ব্যবহৃত পানির তোড়ে ভেসে যাচ্ছে এবং হাজারো খানা খন্দকের সৃষ্টি হয়ে হর হামেশা চলাচলকারী বিভিন্ন প্রকার যানবাহন উল্টে গিয়ে নানা দুর্ঘটনা ঘটেই চলেছে।


জনগুরুত্বপূর্ণ এই রাস্তার বর্ণনা দিয়ে ইতোপুর্বে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষের নজর কাড়েনি ফলে বর্তমানে রাস্তাটি যে কেউ স্ব-চক্ষে না দেখলে রাস্তার বর্ণনা দেওয়াই যেন অনর্থক হয়ে যাবে।


বর্তমানে প্রায় কয়েকশ ফিট ভাঙ্গা রাস্তাটি অতিক্রম করতে উভয় দিকের যানবাহনের মধ্যে যানজট লেগেই থাকে আবার কোনো কোনো যানবাহন একটু জোর গতিতে যেতে গিয়ে হর হামেশা উল্টে দুর্ঘটনা ঘটছে।


এ বিষয়ে সাপাহার এলজিইডি কর্মকর্তা ইমরান হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে রাস্তাটি যেহেতু সড়ক ও জনপদের সেহেতু তাদের করার কিছুই নেই। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে বিভিন্ন মিটিংয়ে তাকে ওই পথেই নওগাঁ সদরে যেতে হয় তাই রাস্তা নিয়ে তিনিও বেশ চিন্তিত; তবে নওগাঁ জেলা প্রশাসকের মাসিক সভায় তিনি রাস্তাটি সম্পর্কে কথা উঠিয়েছেন বলে জানিয়েছেন এবং সে হিসেব রাস্তাটির উভয় পাশের পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য টেন্ডার জারি করা হয়েছে।


বিষয়টি অনেক সময় সাপেক্ষ বিষয় হওয়ার উপজেলা নির্বাহী অফিসার রাস্তাটির পানি নিষ্কাশনের জন্য স্থানীয়ভাবে এসকেভেটর মেশিন দিয়ে রাস্তার উভয় পার্শ্বে ক্যানেল কাটার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।


উপজেলা পর্যায়ে সড়ক ও জনপদর কোনো অফিস না থাকায় ওই কর্মকর্তার কোনো সাক্ষাতকার নেওয়া সম্ভব হয়নি। মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি রিসিভ না করায় তার সাথে কথা বলাও যায়নি।


সাপাহার বাসী তথা দেশের বিভিন্ন এলাকা হতে সাপাহারে প্রবেশকারী যাত্রী সাধারণ ও সকল প্রকার যানবাহন নিরাপদে ওই রাস্তা পারা পার হতে অচিরেই রাস্তাটি পূর্ণ মেরামত সহ রাস্তার উভয় পাশে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য সাপাহারবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑