ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পুলিশের অভিযানে দুই যুবক ইয়াবাসহ গ্রেফতার

রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়।


গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে তাদেরকে মাইনীমুখ বাজার ইউপি কার্যালয়ের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অত্র লংগদু থানাধীন মাইনীমুখ ইউপির মাইনীমুখ বাজারের ইউনিয়ন পরিষদ এর সামনে রাস্তার উপর থেকে আব্দুর রাজ্জাক (রাজ) ও রিয়াদ হোসেন নামে দুই যুবককে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।


পরবর্তীকালে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল বলেন, আমরা চাই লংগদু উপজেলা হোক মাদক মুক্ত একটি উপজেলা। মাদকের বিরুদ্ধে সর্বদা আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকল প্রকার অপরাধ দমনে লংগদু থানা পুলিশ সর্বদা প্রস্তুত আছে।


ads
ads
ads

Our Facebook Page

↑